আমদানি-রপ্তানি পণ্য চালানের শুল্কায়ন সফটওয়্যার এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম সম্প্রতি আপডেট দেওয়া পর থেকে শুরু হয়েছে নানা ভোগান্তি। পণ্য শুল্কায়ন, আমদানি-রপ্তানির আইজিএম বা ইজিএম দাখিল, পণ্য খালাসের পূর্বে চালান যাচাইকরণ ইত্যাদি কাজে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্টরা। গত ২০ সেপ্টেম্বর রাত থেকেই এই সমস্যা দেখা দিয়েছে। ফলে পোশাক পণ্যের চালানগুলো ফেলে না রেখে রপ্তানি বাণিজ্যের স্বার্থে ম্যানুয়ালি শুল্কায়ন চান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। এছাড়া দ্রুত […]