খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগের ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে খুলনা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গিয়ে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকে। তারা […]