ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসে দেশজুড়ে বাড়ছে শীত। নেমে যাচ্ছে তাপমাত্রা। শনিবার (১৪ ডিসেম্বর) দেশের সাত জেলার তাপমাত্রা দশের মধ্যে এবং দশের নিচের অবস্থান করছে। এর মধ্যে চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আশেপাশের অঞ্চলে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (১৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তেঁতুলিয়ায় ৯ দশমিক ২, রাজশাহীতে ৯ দশমিক ৭, যশোরে ১০, ঈশ্বরদীতে ১০ দশমিক ২, বদলগাছিতে ১০ দশমিক […]