রাখাইনে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা অনুপ্রবেশসহ সীমান্ত নিরাপত্তা নিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কাও সো মোর কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সাক্ষাতে এলে তিনি এই উদ্বেগের কথা জানান। পররাষ্ট্র সচিব মিয়ানমারে বিশেষ করে রাখাইন রাজ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রাষ্ট্রদূতকে বলেন, এই অস্থিতিশীল পরিস্থিতি জোরপূর্বক বাস্তুচ্যুতিকে আরও তীব্র করেছে, যার ফলে বাংলাদেশে রোহিঙ্গা জনগণের সাম্প্রতিক অনুপ্রবেশ ঘটেছে। […]