চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

এসিআই নিয়ে এলো নতুন ‘টুইংকেল বেবি বেল্ট ডায়াপার’

এসিআই নিয়ে এলো নতুন ‘টুইংকেল বেবি বেল্ট ডায়াপার’

প্রেস বিজ্ঞপ্তি

১২ অক্টোবর, ২০২৬ | ১:৩৬ অপরাহ্ণ

নবজাতকের যত্নে নতুন পণ্য ‘টুইঙ্কল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ বাজারে এনেছে এসিআই-এর জনপ্রিয় ব্র্যান্ড টুইঙ্কল।

 

নবজাতকের নাভির সংবেদনশীল অংশের সুরক্ষায় ডায়াপারটিতে রয়েছে বিশেষ ‘আম্বিলিক্যাল কর্ড কাট’ সুবিধা। এতে থাকা প্রায় ৫ হাজার মাইক্রো-চ্যানেল দ্রুত তরল শোষণ করে শিশুর ত্বক শুষ্ক রাখতে সহায়তা করে। পাশাপাশি এর নরম টপশিট নবজাতকের কোমল ত্বকে আরাম দেয়।

 

নতুন এই পণ্যটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ওয়েলনেস অ্যান্ড হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার জনাব খন্দকার ইশতিয়াক আহমেদ, সেলস বিভাগের জেনারেল ম্যানেজার জনাব মিজানুর রহমান, ম্যানুফ্যাকচারিং বিভাগের জেনারেল ম্যানেজার জনাব দীপঙ্কর বিশ্বাস এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

 

নবজাতকের আরাম নিশ্চিত করা এবং অভিভাবকদের জন্য শিশুর যত্নকে আরও সহজ করাই এ নতুন পণ্য উন্মোচনের লক্ষ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট