চট্টগ্রাম শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে বু বু ওয়ার্ল্ডের ব্যতিক্রমী আয়োজন ‘আনলকিং লিটল পটেনশিয়াল’ অনুষ্ঠানে শিশুদের সাথে অভিভাবকরা।

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে চট্টগ্রামে বু বু ওয়ার্ল্ডের ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞপ্তি

৩ অক্টোবর, ২০২৬ | ৯:২২ অপরাহ্ণ

শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সুপ্ত প্রতিভার বিকাশে ব্যতিক্রমী আয়োজন করেছে বু বু ওয়ার্ল্ড। প্রতিষ্ঠানটির শিশুভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম ‘কিডক্যানডু’র উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো বিশেষ আয়োজন ‘আনলকিং লিটল পটেনশিয়াল’।

 

আনন্দের মধ্য দিয়ে শেখা, নিজেদের ভাবনা প্রকাশ এবং নতুন কিছু আবিষ্কারের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে শিশুদের পাশাপাশি অংশ নেন তাদের অভিভাবকেরাও। বিভিন্ন আনন্দদায়ক ও সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন অংশগ্রহণকারীরা।

 

আয়োজকরা জানান, শিশুর বেড়ে ওঠা শুধু শ্রেণিকক্ষের পাঠের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি শিশুর কৌতূহল, সামাজিকতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশের জন্য প্রয়োজন নিরাপদ ও আনন্দময় পরিবেশ। সেই ভাবনা থেকেই ‘কিডক্যানডু’ এমন আয়োজনের মাধ্যমে শিশুদের নিজেদের সক্ষমতা ও আগ্রহকে আবিষ্কারের সুযোগ করে দিতে কাজ করছে।

 

অনুষ্ঠানে বু বু ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এবং সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন বলেন, প্রতিটি শিশুর মধ্যেই নিজস্ব কিছু সম্ভাবনা রয়েছে। সঠিক পরিবেশ, উৎসাহ ও পরিচর্যা পেলে সেই সম্ভাবনাকে বিকশিত করা সম্ভব। শিশুদের আনন্দের সঙ্গে শেখার সুযোগ তৈরি এবং তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ।

 

অনুষ্ঠানে অংশ নেওয়া অভিভাবকেরাও আয়োজনটির প্রশংসা করেন। তাদের মতে, শিশুদের নিজেদের মতো করে ভাবতে, কথা বলতে এবং অন্যদের সঙ্গে মিশতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশুদের মেধা ও মানসিক বিকাশে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রয়োজন বলেও মত দেন তারা।

 

অনুষ্ঠানে‘আনলকিং লিটল পটেনশিয়াল’-এর মাধ্যমে শিশুদের জন্য আনন্দ, শেখা ও সৃজনশীলতার একটি সমন্বিত পরিবেশ তৈরি করার পাশাপাশি তাদের ভেতরের সম্ভাবনাকে আরও বিকশিত করার বার্তা দেওয়া হয়।

 

এই আয়োজনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুদমিলা ফারিদ, সিপিডিএলের পরিচালক তাসনিম আলম ও ফারজানা হোসাইন, বু বু ওয়ার্ল্ড-এর সহপ্রতিষ্ঠাতা আফফান মানিক, চিটাগাং গ্রামার স্কুলের আর্ট কো-অর্ডিনেটর সঙ্গীতা চৌধুরী, দৈনিক পূর্বকোণের পরিচালক জোহানা চৌধুরী, আলিন’স ভোগের আলিনা মেহরাজ, তিলোত্তমার স্বত্বাধিকারী শায়লা আবেদী, আরিজ ফ্যাশন হাবের প্রোপ্রাইটর ফাহমিদা সুমি প্রমুখ।

 

পূর্বকোণ/লিংক-আপ

শেয়ার করুন