চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ইলার ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৫৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আইআইইউসি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ (ইলা)-এর ২০২৬-২৭ পরিষদের প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪:০০ টায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কোর্ট রোডস্থ টাউন হল রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ইমতিয়াজ আহমদ জিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ ইসলাম সুমন সভা পরিচালনা করেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। সভায় গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের পর্যালোচনা, আয়-ব্যয়ের হিসাব বিবরণী অনুমোদন এবং সংগঠনের ব্যাংক অ্যাকাউন্ট সচলকরণসহ ভবিষ্যৎ বিভিন্ন কর্মসূচির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড. হারুন-অর-রশিদ (রাজু), সহ-সভাপতি অ্যাড. মো. হাসান উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবু ওবাইদা মো. সাঈদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তানজীউল মোস্তফা নিরু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবেদ মাহমুদ আনছারি, অর্থ সম্পাদক অ্যাড. মো. সাইফুল ইসলাম চৌধুরী জিকু, সহ-অর্থ সম্পাদক অ্যাড. শরফুদ্দিন মাহমুদ জিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. মো. হিজবুল হক, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. শিরিন আক্তার রিমি, সহ-সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. ছিবগাতুল্লাহ খালেদ, নারী বিষয়ক সম্পাদক অ্যাড. খুশনুদ রাইসা ঐশিকা, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সাজিয়া আহমেদ সূচনা, অ্যাড. মো. আকরাম রেজা ইমু, অ্যাড. সানজিদা আক্তার ও হাফিজ উল্লাহ।

 

সভা শেষে সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অ্যাসোসিয়েশনের সার্বিক কল্যাণ ও ভবিষ্যৎ গতিশীলতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট