চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি

বিজ্ঞপ্তি

২ সেপ্টেম্বর, ২০২৬ | ২:১২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিপ্লব উদ্যানে এক বর্ণাঢ্য ও ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছে প্রকৌশলীদের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগীয় শাখা।

ওইদিন সকালে জাতীয় ও দলীয় ব্যানার-সহকারে এ্যাব চট্টগ্রাম বিভাগের প্রকৌশলী নেতৃবৃন্দ বিপ্লব উদ্যান চত্বরে সমবেত হন। এরপর তাঁরা জিয়াউর রহমানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান নেতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং দেশের কল্যাণ, সমৃদ্ধি ও শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উদ্যান প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- এ্যাব চট্টগ্রাম বিভাগের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আতীকুজ্জামান বিল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুনতাসীর মুন্না, প্রকৌশলী সাহিদুজ্জামান কিরণ, প্রকৌশলী সাইদুল ইসলাম বাপ্পী, প্রকৌশলী ইশতিয়াক, প্রকৌশলী নাভিদ, প্রকৌশলী ফাহাদ, প্রকৌশলী বাধন, প্রকৌশলী আল-আমিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও প্রকৌশলীবৃন্দ।

 

সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন ও বহুমাত্রিক অবদান স্মরণ করেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রকৌশলী সমাজের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দেশের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন, আইটি খাতের অগ্রগতি এবং স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে পেশাজীবীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় এই সভা থেকে।

পূর্বকোণ/জিলানী/এএইচ

শেয়ার করুন