চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ওয়ান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন এ ওয়াই এম মোস্তফা

ওয়ান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন এ ওয়াই এম মোস্তফা

অনলাইন ডেস্ক

১৮ আগস্ট, ২০২৬ | ৫:৩৬ অপরাহ্ণ

সম্প্রতি ওয়ান ব্যাংক পিএলসির অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) এবং চিফ ইনফরমেশন অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ ওয়াই এম মোস্তফা।

 

নতুন এই দায়িত্বে তিনি ব্যাংকের তথ্য প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত কার্যক্রমের নেতৃত্বসহ আইটি পরিকাঠামো শক্তিশালীকরণ এবং ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

এ ওয়াই এম মোস্তফা একজন অভিজ্ঞ প্রযুক্তি কুশলী হিসেবে ব্যাংকিং প্রযুক্তি, ডিজিটাল ট্র্যান্সফরমেশন এবং এন্টারপ্রাইজ আর্কিটেকচারে ২২ বছরের বেশি সময় কাজ করেছেন। ওয়ান ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংক পিএলসির চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসির প্রযুক্তি বিভাগের গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

 

মোস্তফাতার দীর্ঘ পেশাগত জীবনে মূল ব্যাংকিং আধুনিকীকরণ, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম, এআইভিত্তিক সমাধান এবং এন্টারপ্রাইজ অবকাঠামোগত উন্নয়নসহ বেশ কয়েকটি বৃহৎ রূপান্তরের নেতৃত্ব দিয়েছেন। তার এই বহুমুখী অভিজ্ঞতা ওয়ান ব্যাংকের ডিজিটাল সক্ষমতা বাড়াতে, পরিচালনাগত দক্ষতা সুদৃঢ় করতে এবং গ্রাহকদের উৎকর্ষ ব্যাংকিং সেবা প্রদান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ ওয়াই এম মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিনটেক বিষয়ক উচ্চতর এক্সিকিউটিভ শিক্ষা গ্রহণ করেছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন