চট্টগ্রাম রবিবার, ০৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ইপিজেডে রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ইপিজেডে রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক

৯ আগস্ট, ২০২৬ | ২:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের ইপিজেড কমপ্লেক্স এলাকায় রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পরিবেশ সংরক্ষণ এবং টেকসই সবুজায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

 

কর্মসূচিটি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমুল হকের নেতৃত্বে এবং প্রজেক্ট চেয়ারম্যান পিপি রোটারিয়ান কামরুল মোর্শেদ তমালের সুচিন্তিত পরিকল্পনায় যথাযথভাবে বাস্তবায়িত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট এডভোকেট উত্তম কুমার দত্ত, পিপি রোটারিয়ান জনাব খুরশিদ আলম, আইপিপি রোটারিয়ান আনোয়ারুল কবির চৌধুরী, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান নয়ন শীল এবং অর্থ সচিব রোটারিয়ান অসীম বিশ্বাসসহ ক্লাবের অন্যান্য  সদস্যবৃন্দ।

 

এছাড়াও, ইনভেস্টরস ক্লাব, বেপজা’র ব্যবস্থাপক মো. নুরুন্নবী চৌধুরীর সার্বিক সহযোগিতা ও সহায়তার জন্য আয়োজক কর্তৃপক্ষ তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

পূর্বকোণ/রেহেনুমা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট