চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

ইনানীতে ‘মনোশান্তি রিসোর্টের’ উদ্যোগে বিশেষ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

ইনানীতে ‘মনোশান্তি রিসোর্টের’ উদ্যোগে বিশেষ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

৬ আগস্ট, ২০২৬ | ১১:২৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের ইনানীতে অবস্থিত মনোশান্তি রিসোর্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী একটি বিশেষ আর্ট ক্যাম্প।

 

বুধবার (৫ আগস্ট) থেকে শুক্রবার (৭ আগস্ট) পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বাংলাদেশের স্বনামধন্য ও তরুণ ৮ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করবেন।

 

অংশগ্রহণকারী শিল্পীরা হলেন-মোহাম্মদ ইকবাল, দুলাল চন্দ্র গাইন, আব্দুস সাত্তার তৌফিক, কামাল উদ্দিন, সুমন ওয়াহিদ, আব্দুল্লাহ আল বশির, নূর মুনজেরিন রিমঝিম, সাবরিনা জেবিন সেজুতি ও সিরাজুম মুনিরা।

 

প্রকৃতির নৈসর্গিক পরিবেশে শিল্পীদের সৃজনশীল চর্চা, পারস্পরিক মতবিনিময় এবং সমকালীন শিল্পভাবনার আদান-প্রদানের লক্ষ্যে এই আয়োজন। আয়োজকদের বিশ্বাস, এই উদ্যোগ শিল্প-সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং কক্সবাজারের ইনানীকে শিল্পচর্চার একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়ক হবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন