চট্টগ্রাম বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আলোচনা সভা

হাটহাজারী সংবাদদাতা

৫ আগস্ট, ২০২৬ | ৪:১০ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ আগস্ট ) বোর্ডের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক জহিরুল হক স্বপন। এছাড়া বোর্ডের সকল শাখা প্রধান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ন্যায়, গণতন্ত্র, জবাবদিহিতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম। তাই এই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার কিংবা এর আদর্শকে বিকৃত করার কোনো সুযোগ নেই।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট