চট্টগ্রামের পটিয়ার প্রখ্যাত রাজনীতিক, ট্রেড ইউনিয়ন নেতা, সাবেক সংসদ সদস্য, ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের সংগঠক চৌধুরী হারুনর রশিদের জন্মশতবর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় চৌধুরী হারুনর রশিদ জন্মশতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পটিয়া ক্লাব মোস্তাফিজুর রহমান পাবলিক লাইব্রেরি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ। আলোচনা করবেন, চট্টগ্রাম জেলা টিইউসি’র সভাপতি তপন দত্ত, জেলা বাসদের ইনচার্জ আল কাদেরী জয় ও স্থানীয় পেশাজীবী-বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করবেন পরিষদ-এর আহ্বায়ক সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর। সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য চৌধুরী হারুনর রশিদ জন্মশতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব রেজাউল কবীর অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তি।















