চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপ উদ্বোধন: নজর কাড়ল হিউম্যানয়েড রোবট

চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপ উদ্বোধন: নজর কাড়ল হিউম্যানয়েড রোবট

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৬ | ৯:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় নতুন ব্র্যান্ডশপ উদ্বোধনের মাধ্যমে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করল বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার।

 

বুধবার (১৫ জুলাই) নগরের আখতারুজ্জামান সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ব্র্যান্ডশপের যাত্রা শুরু হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন।

 

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অনারের একটি হিউম্যানয়েড (মানবসদৃশ) রোবট। এটি আগত দর্শনার্থীদের সাথে কথা বলা, হাত মেলানো এবং ছবি তোলার পাশাপাশি অনারের বিভিন্ন স্মার্ট প্রযুক্তি সম্পর্কে তথ্য দিয়ে গ্রাহকদের কেনাকাটায় সহায়তা করে। এছাড়া উদ্বোধন উপলক্ষে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ট্রিওন্ডা ম্যাচবল জয়ের সুযোগসহ একটি বিশেষ গিভঅ্যাওয়ে কার্যক্রমেরও আয়োজন করা হয়।

 

এই ব্র্যান্ডশপে গ্রাহকরা বাজেট-বান্ধব স্মার্টফোন থেকে শুরু করে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন এবং অনারের বিভিন্ন আইওটি (IoT) ডিভাইস সরাসরি দেখার ও কেনার সুযোগ পাবেন।

 

অনুষ্ঠানে মো. আশরাফুল আমিন তার বক্তব্যে বলেন, এই উদ্যোগ চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমী মানুষের মানসম্মত পণ্যের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে। অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন জানান, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাজারে গ্রাহকদের জন্য অফিশিয়াল ডিভাইস এবং এআই-নির্ভর উদ্ভাবনী প্রযুক্তির অভিজ্ঞতা আরও সহজলভ্য করাই তাদের লক্ষ্য।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন