চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

ডা. অসীম কুমার বড়ুয়া প্রেসিডেন্ট ও ডা. রানা চৌধুরী সেক্রেটারি

বিজ্ঞপ্তি

১৪ জুলাই, ২০২৬ | ৩:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

 

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়। এতে অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া প্রেসিডেন্ট এবং ডা. রানা চৌধুরী জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, জয়েন্ট সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. মো. সাইফ উদ্দীন আজাদ, ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা. কামাল হোসেন, জয়েন্ট ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা. চিন্ময় বৈদ্য, সায়েন্টিফিক ও পাবলিকেশন সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. শরীফ ইমাম, অফিস সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. মো. ইব্রাহিম সোহেল, কালচারাল ও এন্টারটেইনমেন্ট সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ বেলাল উদ্দীন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নাজ মাবুদ।

 

এছাড়া কার্যনির্বাহী কমিটির ৬ সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন– অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া, অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন, অধ্যাপক ডা. তাহেরা বেগম, অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, সহযোগী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল আজিম এবং সহকারী অধ্যাপক ডা. শোয়াইবুল করিম। এক্স অফিসিও হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডা. অলক নন্দী।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন