চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ)’র ৪৪তম সিন্ডিকেট সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেটের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।
সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হক, আবদুস সালাম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ সরকারের মনোনীত সিন্ডিকেট সদস্য মোছাম্মদ রোকসানা বেগম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অধ্যাপক ও ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শেখ মুহাম্মদ হুমায়ুন কবির, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্যসচিব আনজুমান বানু লিমা উপস্থিত ছিলেন।
এছাড়া বাজেট উপস্থাপনের জন্য আমন্ত্রিত সদস্য হিসেবে অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবু নাঈম মো. জসিম উদ্দিন সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক, আর্থিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ২০২৬–২০২৭ অর্থবছরের বার্ষিক বাজেট অনুমোদন করা হয়। পাশাপাশি একাডেমিক কাউন্সিল, ফাইন্যান্স কমিটি এবং ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির গৃহীত সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়।
সভায় পরিকল্পনা ও উন্নয়ন কমিটির স্থায়ী ক্যাম্পাস উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিষয়েও আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিক অগ্রগতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
পূর্বকোণ/এএইচ












