চট্টগ্রাম শনিবার, ০৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় ১৫ তম শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

পটিয়ায় ১৫তম শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

৪ জুলাই, ২০২৬ | ৫:২৪ অপরাহ্ণ

​পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়ায় শুক্রবার (৩ জুলাই) অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ১৫তম শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

“ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কি বাদ”—এই মূলমন্ত্রকে ধারণ করে আলমদার পাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদ ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ, আলমদার পাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদ শাখার সভাপতি মুহাম্মদ আরমান আলমদারের সভাপতিত্বে মাহফিলে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশনেন।

 

​মাহফিলে উদ্বোধক ছিলেন আলমদার পাড়া তৈয়্যবীয়া আজিজিয়া রাবেয়া কামাল সুন্নিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক মুহাম্মদ নাসির উদ্দিন আলমদার। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার।

 

​মাহফিলের প্রধান মেহমান ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী। গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব মুফতি গোলাম রব্বানী কাদেরী মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন ১৫ নং ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব আবদুর রশিদ দৌলতী।

 

বিশেষ বক্তা ছিলেন আলমদার পাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ ছফিউল হক চিশতী এবং মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন কাদেরী।

 

বিশেষ অতিথি আব্দুল গনি সওদাগর,নুরুল হুদা চৌধুরী, বাবুল তালুকদার, ইউপি সদস্য আবু তালেব আলমদার, আলমগীর তালুকদার। মাহফিলের ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ, আলমদার পাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদ ইউনিট শাখা।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন