চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

২ জুলাই, ২০২৬ | ২:৫৯ অপরাহ্ণ

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৯ জুন) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। 

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান এইচ.টি.এম. কাদের নেওয়াজ, পরিচালক মাহমুদা বেগম, পরিচালক হুসনা আরা বেগম, পরিচালক তাসমিয়া রহমান, পরিচালক ফারিয়া রহমান, পরিচালক হাসনাত মোশাররফ, পরিচালক হাসিব মোশাররফ, পরিচালক ফাহিম মোশাররফ, পরিচালক মোহাম্মদ আলী, পরিচালক মো. হুমায়ুন কবির, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আব্দুল মতিন সরকার এবং কোম্পানি সচিব মোহাম্মদ কাওসার মুন্সী উপস্থিত ছিলেন।

 

সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় পরিচালকদের প্রতিবেদন, ২০১৫ সালের আর্থিক বিবরণী এবং ১২% নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) অনুমোদন করা হয়।

শেয়ার করুন