চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিকাশেই দেওয়া যাবে গাড়ির মামলার জরিমানার টাকা, ছাড়ানো যাবে জব্দ নথি

অনলাইন ডেস্ক

৩ নভেম্বর, ২০২৬ | ১১:৪২ অপরাহ্ণ

এখন মাত্র কয়েক ট্যাপেই বিকাশ অ্যাপ থেকেই তাৎক্ষণিক ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।

এ ছাড়া সারা দেশে বিকাশের সাড়ে তিন লাখের বেশি এজেন্ট পয়েন্ট থেকেও ট্রাফিক মামলার জরিমানার টাকা পরিশোধ করা যাচ্ছে। কমিউনিটি ব্যাংক ও বিকাশের উদ্যোগে নতুন চালু হওয়া এই সেবার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সব ধরনের ট্রাফিক মামলার ফাইন পরিশোধ করতে পারছেন গ্রাহকেরা। বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মামলা হলে তা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির সুযোগ দিতে এই নতুন সুবিধা চালু করেছে প্রতিষ্ঠান দুটি। ট্রাফিক জরিমানা স্লিপ পাওয়ার পর গ্রাহকেরা বিকাশ অ্যাপের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকেই এই টাকা পরিশোধ করতে পারবেন। সঙ্গে সঙ্গে পেমেন্টের রিসিট দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে জব্দ করা নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেওয়া সম্ভব হচ্ছে।

কীভাবে টাকা দেবেন

দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় ট্রাফিক মামলার জরিমানা পরিশোধের প্রয়োজন হলে বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘পে বিল’ আইকনে গিয়ে ‘সরকারি ফি’ অপশনে অথবা ‘সার্চ’ বারে ‘ট্রাফিক ফাইন’ লিখে সার্চ করে সেবাটি নির্বাচন করতে হবে। এরপর ট্রাফিক মামলার স্লিপে থাকা নির্দিষ্ট কেস নম্বর ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে জরিমানার টাকা দেখা যাবে। সব তথ্য মিলিয়ে নেওয়ার পর গ্রাহক তাঁর পিন নম্বর দিয়ে নিশ্চিত করলেই তাৎক্ষণিকভাবে ফাইন পরিশোধ হয়ে যাবে।

পেমেন্ট সম্পন্ন হলে গ্রাহকের মুঠোফোনে এসএমএস ও অ্যাপে নোটিফিকেশন পৌঁছে যাবে। এ ক্ষেত্রে নির্ধারিত ফি প্রযোজ্য হবে। এই ফিচার সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে ।

এজেন্ট পয়েন্টে গিয়ে ট্রাফিক ফাইন পরিশোধের সেবা নিতে এজেন্টকে কেস আইডি ও মোবাইল নম্বর শেয়ার করতে হবে। ফাইন পরিশোধ হয়ে গেলে এজেন্টের কাছ থেকেই ডিজিটাল রিসিট পেয়ে যাবেন গ্রাহক।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট