আসন্ন আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, দিবসটি পালনের দিন সারা দেশে সাধারণ ছুটি বলবৎ থাকবে। একই সঙ্গে সরকারি নির্দেশিকায় দিনটিকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে প্রতি বছর নিয়মিতভাবে রাষ্ট্রীয় মর্যাদায় এই দিবসটি উদযাপিত হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, নির্ধারিত দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করতে হবে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ



















