চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে হবে না ভর্তি পরীক্ষা

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে হবে না ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক

৬ আগস্ট, ২০২৬ | ৮:৫২ অপরাহ্ণ

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনও ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।

 

নানা আলোচনার পর বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

 

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে করা হবে।

 

মন্ত্রণালয় আরও জানায়, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশ করা হবে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট