চট্টগ্রাম বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০

অনলাইন ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৬ | ৭:৩৭ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ২২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবর মাসের প্রথম ১৪ দিনেই ৭৬ জনের মৃত্যু হলো।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানায় ।

প্রতিবেদনে রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে। এতে এক হাজার ৯২০ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ পাঁচ হাজার ৩১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৯৯ হাজার ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট