চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:০৭ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৩২ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই মারা গেছেন দুজন।

সারাদেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৭৯ জনে। এর মধ্য দিয়ে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬০ হাজার অতিক্রম করল।

 

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন