চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৮৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১৪৮৪

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:১৩ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রন্ত হয়ে ভর্তি হয়েছেন এক হাজার ৪৮৪ জন বিভিন্ন হাসপাতালে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১১ জন, চট্রগ্রাম বিভাগে ১৯২ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ১৯০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২০৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২৭ জন, খুলনা বিভাগে ২৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন।

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ৪০০ জন।

চলতি বছরে এ যাবত মোট ৫৪ হাজার ৯২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন