চট্টগ্রাম সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

গত এক দিনে দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৪৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৯৪৯

২৪ আগস্ট, ২০২৬ | ৬:৪৮ অপরাহ্ণ

গত এক দিনে দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৪৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য উঠে এসেছে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভাগভিত্তিক নতুন রোগীর সংখ্যা—চট্টগ্রামে ১০৭, ঢাকায় ৩৮১, খুলনায় ২১৫, বরিশালে ১১৭, রাজশাহীতে ৭৬, ময়মনসিংহে ৭১, রংপুরে ২৩ এবং সিলেটে ৪ জন।

 

চলতি বছরের শুরু থেকে ২৪ আগস্ট পর্যন্ত মোট ২৯,৯২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫ জনের।

 

সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৭,৭৫৮ জন, আর বর্তমানে চিকিৎসাধীন আছেন ২,০৮০ জন রোগী।

 

গত তিন বছরের চিত্র:

২০২৫: আক্রান্ত ১,০২,৮৬১ জন, মৃত্যু ৪১৩ জন।

২০২৪: আক্রান্ত ১,০১,২১৪ জন, মৃত্যু ৫৭৫ জন।

২০২৩: আক্রান্ত ৩,২১,১৭৯ জন, মৃত্যু ১,৭০৫ জন।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট