দেশে গত এক দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিনজনের। এছাড়া ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে এইডিস মশাবাহিত রোগের কারণে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৬০১ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোতে ভর্তি হন ১৩৫ জন। দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে ১০৬ জন ভর্তি হন । এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হন ৫১ জন।
বিভাগের মধ্যে চট্টগ্রামে ৯৪ জন, বরিশালে ৯৮ জন,খুলনায় ১৩৫ জন ও ময়মনসিংহে ৬১ জন, রাজশাহীতে ৪৬ এবং রংপুরে ২৪ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছরে।
গত বছর ডেঙ্গুতেশনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার, মৃত্যুর সংখ্যা ছিল ৪ শতাধিক মানুষের।
পূর্বকোণ/আদর

















