চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৭ মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৭ মৃত্যু

অনলাইন ডেস্ক

১৭ আগস্ট, ২০২৬ | ৪:১৭ অপরাহ্ণ

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮০ জন।

 

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।

 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৫০ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট