চট্টগ্রাম বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু

হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু

অনলাইন ডেস্ক

২৯ জুলাই, ২০২৬ | ৬:২৯ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর (বুধবার- ২৯ জুলাই) হাম সক্রান্ত ২৪ ঘণ্টার বুলেটিনে জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৩৫ জনের।

 

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পরেই সিলেট বিভাগ, সেখানে মৃত্যু হয়েছে ১০৭ জন।

 

এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৪, ময়মনসিংহে ৬৯, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে মৃত্যু হয়েছে ১১ জনের ।

 

মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ৯৯৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে  ৯২৫ জন।

 

আর যাদের নমুনা পরীক্ষা করা হয়েছিল, তাদের ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে ।

 

তবে হাসপাতালে উপসর্গ আসা সবার নমুনা পরীক্ষা হয় না, তাই এই সংখ্যা দিয়ে এ রোগের বিস্তারের প্রকৃত চিত্র পাওয়া যায় না।

 

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। ওই সময় থেকে এক লাখ ২৬ হাজার ৫৪০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে।

 

এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আর নমুন পরীক্ষার মাধ্যমে ১৫ হাজার ৭৩৯ জনের ক্ষেত্রে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন