বান্দরবানে নাইক্ষ্যংছড়ির অভিজাত রেস্তোরাঁ থেকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের ১৩ যুবককে আটক করেছে ঘুমধুম পুলিশ। শনিবার ( ২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশে-মিয়ানমার মৈত্রী সড়কের পাশে রেস্তোরাঁর হল রুম থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের স্ব-স্ব ক্যাম্পের এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করেন ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘুমধুম তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিৎ বলেন, মিয়ানমার সীমান্ত লাগোয়া রুচি হাউজের কনভেনশন হল থেকে আটক ১৩ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ পরবর্তী ১৪-এপিবিএন পুলিশ ক্যাম্পের এএসআই মোহাম্মদ মিজানুর রহমানের […]