কক্সবাজারের চকরিয়ায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) চকরিয়ার ফাঁসিয়াখালীর আলী হায়দার বাদী হয়ে সিনিয়র জুড়িশিয়াল আদালতে নালিশি মামলাটি করেন। ঘটনার ১৬ বছর পর দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য জাফর আলম, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক, চকরিয়া পৌর সভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন, বদিউল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন […]