চট্টগ্রামের ফটিকছড়ির পৌর সদরে শ্রমিক আটককে কেন্দ্র করে জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে। তবে তারা কোন দলের তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে ওই এলাকার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে শ্রমিকরা রাস্তায় ব্যারিকেট দেয়, পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় আহতরা হলেন- মো. শাহাদাৎ (২২), আবদুল আল টিটু (৩৫), মো. সোহেল (২৫) ও তানভীর চৌধুরী (২৫)। ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বলেন, সিএনজি শ্রমিক […]