বিভিন্ন অভিযোগ এনে ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জসিমের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক উপ-পরিচালক উত্তম খীশা স্বাক্ষরিত চিটির মাধ্যমে প্রাধান শিক্ষককে উনার দায়িত্ব হতে অব্যহতি নেয়ার অনুরোধ জানানো হয়েছে। সকালে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় প্রধান শিক্ষক মুহাম্মদ জসীম উদ্দিন স্কুলের শিক্ষক কার্যালয়ে ছিলেন। শিক্ষার্থীরা বারান্দায় বিক্ষোভ করে বলে জানা যায়। বিক্ষোভের বিষয়টি জানতে […]