কক্সবাজারের টেকনাফের হ্নীলা নাটমোড়া পাড়া এলাকা থেকে অপহৃত যুবক মো. আতিককে (২৫) তিনদিনেও উদ্ধার করা যায়নি। অপহরণকারীরা অর্ধকোটি টাকা মুক্তিপণ চেয়েছে বলে জানিয়েছেন তার বাবা আব্দুস সালাম। মুক্তিপণ না দিলে আতিককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জানা যায়, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করা হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে স্থানীয়দের সহযোগিতায় মুচনী পাড়ার পশ্চিমের গহীন পাহাড়ে অভিযান চালিয়েছে পুলিশ। তাকে উদ্ধার না হওয়া পর্যন্ত […]