চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ও কুমিরা সাগর উপকূলে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার (২২ জুন) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ […]