নিরাপত্তাজনিত কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বিকল্প রুট দিয়ে চলাচল করছে নৌযান। যাত্রী ও জরুরি পণ্য আনা-নেয়ার জন্য টেকনাফের শাহপরীরদ্বীপ হয়ে সেন্টমার্টিন যাচ্ছে এসব নৌযান। ফিরছেও একই পথে। বিকল্প পথটিতে উত্তাল সাগর পাড়ি দিতে হয় এবং এতে মারাত্মক ঝুঁকিও রয়েছে। ২৩ জুন সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, শনিবার সকালে শাহপরীরদ্বীপ থেকে জরুরি পণ্য এবং কিছু যাত্রী নিয়ে সেন্টমার্টিন গেছে দুইটি ট্রলার। একই সঙ্গে সেন্টমার্টিন থেকে রোগীসহ ১৫ যাত্রী নিয়ে শাহপরীরদ্বীপ আসে দুইটি স্পিডবোট। স্বাভাবিক রুটের চেয়ে বিকল্প রুটটিতে উত্তাল সাগর […]