একদিন পরই শুরু হচ্ছে সনাতনী সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় ৯০টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। এসব পূজামণ্ডপের জন্য সরকারি বরাদ্দের চাউল বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে চাউল বিতরণ কার্যত্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু […]