চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় সরকারি বাগানে আগুন, পুড়েছে ৮ একর বাগান

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৬ এপ্রিল, ২০২৫ | ৭:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ নিশ্চিন্তপুরে সরকারি বাগানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এনরিচমেন্ট সরকারি বাগানের বিভিন্ন প্রজাতির গাছের চারা, জীব বৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাসস্থলসহ প্রায় ৮ একর বাগান পুড়ে ছাই হয়ে যায়।

 

কোদালা বন বিট অফিসার খন্দকার মাহবুবুর রহমান জানান, এখানে প্রায় সময় ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা মূলত এই অপকর্ম করে থাকে। এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটা বাগান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানার জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

 

পূর্বকোণ/জিগার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট