চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

জুলাই আন্দোলন মামলায় কক্সবাজার যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তার সোহেল আহমেদ বাহাদুরকে

জুলাই আন্দোলন মামলায় কক্সবাজার যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

১০ মে, ২০২৫ | ৮:২৮ অপরাহ্ণ

জুলাই মাসে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইজিপি রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গণঅভ্যুত্থানের পর থেকে সোহেল আহমেদ বাহাদুর আত্মগোপনে ছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশের একটি দল তার আইজিপি রোডস্থ বাসায় অভিযান চালায়। এসময় তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ ইলিয়াস খান আরও জানান, গ্রেপ্তারের পর সোহেল আহমেদ বাহাদুরকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

পূর্বকোণ/এরফান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট