সন্দ্বীপে বিবাহ বিচ্ছেদের জেরে পারিবারিক কলহের একপর্যায়ে জামাইয়ের ধারালো বটির কোপে শ্বশুর মারাত্মকভাবে আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত জামাই জাবেদকে (৩২) আটক করেছে। জাবেদ সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সারিকাইত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ভিকটিমের বাড়িতে বুধবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। জাবেদের স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পারিবারিকভাবে জানা যায়, বিবাহ বিচ্ছেদ হয় গত ১ বছর আগে এবং তা নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন একপর্যায়ে কথা-কাটাকাটি শুরু […]