কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকায় সংরক্ষিত বনাঞ্চল থেকে রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও মোছারখোলা বিট কর্মকর্তা বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। বনবিভাগ জানায়, দীর্ঘদিন ধরে কিছু বন ও মাটি খেকো চক্র পালংখালী ইউনিয়নের থাইংখালী বনবিটের আওতাধীন চোরা খোলা এলাকার সংরক্ষিত […]