চট্টগ্রামের রাউজানে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ীকে পিটিয়েছে ৭-৮ জন দুর্বৃত্ত। এ সময় তারা দুটি স্মার্ট ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ওই ব্যবসায়ীর পরিবার। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী শহিদুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তিনি নোয়াপাড়া পথেরহাটের কলিম উল্লাহ টাওয়ার নামের একটি বিপনী বিতানের মালিক। শহিদুল ইসলামের স্ত্রী লুৎফুন্নেছা মুন্নী অভিযোগ করে বলেন- একজন ব্যবসায়ী মানুষকে এভাবে রাস্তায় […]