চট্টগ্রামের সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীরা হলেন- পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার রমনি মোহন চৌধুরীর ছেলে কমল চৌধুরী (৫৩) ও চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে সমীর চৌধুরী (৫৪)। বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, পটিয়ার হাইদগাঁও ব্রাহ্মণঘাটা থেকে পানবোঝাই একটি পিকআপ নিয়ে পান ব্যবসায়ী কমল চৌধুরী, সমীর […]