লামায় ট্রাক দুর্ঘটনায় মো. মোস্তফা কামাল নামে এক ট্রাক ড্রাইভার মারা গেছেন। লামা- চকরিয়া সড়কের পশ্চিম মিরিঞ্জা এলাকায় বুধবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক মো. মোস্তফা কামাল টাটা কোম্পানির গাড়ি নাম্বার- ঢাকা মেট্রো ড ১৪-৭৬২৬) এর ড্রাইভার। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা পশ্চিম বড় ভেওলা দরবেশকাটা এলাকার মো. সিরাজুল হকের ছেলে। গাড়িটি একটি ফ্রেস কোম্পানির মুরগির খাদ্য বহন করে লামায় আসছিল। যাত্রাপথে পশ্চিম মিরিঞ্জা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার […]