কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত কিশোর জুবায়েরকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকার নুরুল ইসলামের বাড়ি থেকে জুবায়েরকে উদ্ধার করা হয়। সে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের মৃত ইমাম হোছনের ছেলে। এছাড়া পাচারচক্রের ৪ সদস্য—নুরুল ইসলাম, আব্দুল্লাহ, ছিদ্দিক আহমদ ও রোহিঙ্গা যুবক হামিদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে অপহরণে ব্যবহৃত একটি টমটম গাড়ি জব্দ করা হয়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। […]