চট্টগ্রামের আনোয়ারায় ঋণের চাপ সহ্য করতে না পেরে দ্বীপ ভৌমিক (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার বৈরাগ ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। পরিবারের ভাষ্য, তিনি ঘরের ভেতরে বিষপান করেন। দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীপ পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন। প্রায় এক বছর আগে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। […]