চট্টগ্রামের ফটিকছড়িতে ২৬ বোতল বিদেশি মদসহ মনিরুজ্জামান নোমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহন একটি পিকআপও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মনিরুজ্জামান নোমান খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার আশ্রাফ লিডার পাড়ার মাসুদ রানার ছেলে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। চেকপোস্টে আসা একটি পিকআপ গাড়ি তল্লাশি চালিয়ে ২৬ বোতল […]