চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে অবৈধভাবে নদী ভরাট করে আইএমএস গ্রুপের নিমার্ণ করা স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ২৫ শতক জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বাংলাবাজার ঘাটে এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বাংলাবাজার ঘাটে অবৈধভাবে নদী দখল করে সীমানা প্রাচীর নির্মাণ […]