চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাওয়াদ মো. শিশির (১৭) নামে এক এসএসসি ফলপ্রার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত শিশির বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকার সৈয়দ বাড়ির গোলাম মাহমুদের ছেলে। সে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গত ১০ জুলাই উপজেলার জোটপুকুর এলাকায় একটি ভবনে ইলেকট্রিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশির। তাকে উদ্ধার করে […]