বাংলাদেশে ক্যানসার চিকিৎসার সংকট ক্রমেই একটি গুরুতর জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে যে চিত্র উঠে এসেছে, তা শুধু উদ্বেগজনক নয়, আমাদের স্বাস্থ্যব্যবস্থার সামনে একটি গভীর মানবিক, নৈতিক ও নীতিগত প্রশ্নও তুলে ধরেছে। একজন ক্যানসার রোগীকে যখন বলা হয়, ‘আপনার রেডিওথেরাপির সিরিয়াল ২০২৮ সালে,’ তখন তিনি শুধু একটি তারিখ পান না; তাঁর সামনে তৈরি হয় দীর্ঘ ও অনিশ্চিত অপেক্ষার এক বাস্তবতা। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে রেডিওথেরাপির অপেক্ষমাণ রোগীর সংখ্যা প্রায় ৭,৫০০-এ পৌঁছেছে এবং কিছু রোগীর সিরিয়াল […]