গ্রীষ্মকালে পিঠে বা শরীরের বিভিন্ন স্থানে লাল লাল চুলকানিযুক্ত গোটা হওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। এটাই ঘামাচির সাধারণ ধরন। যেভাবে হয়: আমাদের ত্বকের গভীরে থাকে অনেক ঘামের গ্ল্যান্ড, দেখতে অনেকটা পেঁচানো থলির মতো। গরম আবহাওয়ায় ঘামের গ্ল্যান্ডগুলো উদ্দীপিত হলে সেখানে প্রচুর ঘাম তৈরি হয় এবং গ্ল্যান্ডের থলি থেকে একটি নলের মধ্য দিয়ে ঘাম ত্বকের উপরি ভাগে বেরিয়ে আসে। কিন্তু কোনো কারণে ঘামের গ্ল্যান্ডের এই ঘাম নিঃসরণকারী নালিকাগুলো নষ্ট হয়ে গেলে ঘামের তরল ত্বকের ভেতরেই ছড়িয়ে পড়ে। এতে ত্বকের মধ্যে প্রদাহ […]